গবেষণা জোরদারে পরমাণু শক্তির সমঝোতা স্মারক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম

জাতীয় উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দেশি ও বিদেশি পাঁচটি শীর্ষস্থানীয় অ্যাকাডেমিক ও শিল্প খাতের প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানগুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিমিয়ার মিনারেলস লিমিটেড এবং সিমিলিটিউড প্রাইভেট লিমিটেড।

গতকাল সোমবার সকালে আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ের মিনি অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাপ্রধান, স্পারসোর চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিশনের বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত