এ আর রহমানের বিতর্ক প্রসঙ্গে ওয়াহিদা রহমান

‘সবকিছুতে জড়াতে চাই না’ 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত আট বছর ধরে সাম্প্রদায়িক পক্ষপাত কারণে কাজ কমে যাওয়ার দাবি করে বিতর্কে জড়িয়েছেন বিশ্বজুড়ে জনপ্রিয় বিখ্যাত ভারতীয় শিল্পী এ আর রহমান। 

তার এ মন্তব্য নিয়ে ইতোমধ্যেই জাভেদ আখতার, শান, শঙ্কর মহাদেবন, কঙ্গনা রানাওয়াতসহ অনেক তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এবার এপ্রসঙ্গে কথা বললেন ভারতীয় চলচ্চিত্রের সোনালি যুগের কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রেহমান। স্ক্রিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ৮৭ বছর বয়সী এই অভিনেত্রী বিষয়টি নিয়ে কথা বলেন।  

ওয়াহিদা রেহমান বলেন, আমি বিষয়টা সম্পর্কে পড়েছি ঠিকই, কিন্তু খুব বেশি খুঁটিয়ে ভাবতে চাই না। যখন সব কিছু ঠিকঠাক চলছে, তখন এই ধরনের ছোটখাটো বিতর্কে মন দেওয়ার প্রয়োজন নেই। এ ধরনের ঘটনা তো সব দেশেই ঘটে। কী বিশ্বাস করব, আর কতটা বিশ্বাস করব-সেটাই বড় প্রশ্ন। 

বিংশ শতক ও আশির দশকের এ অভিনেত্রী বলেন, সবকিছুর মধ্যেই আমরা কেন জড়িয়ে পড়ব? অন্তত এই বয়সে আমি শান্তিতে থাকতে চাই। আপনি শান্তিতে থাকুন, এটা আমাদের দেশ, সুখে থাকুন- এটাই বলতে পারি।

রহমানের কাজ কমে যাওয়ার কারণ ধর্মীয় বিভাজন নয়, বরং সময়ের পরিবর্তন বলেই মনে করেন ওয়াহিদা। 
তার কথায়, কাজ তো সব সময় উপর-নিচে হয়। একটা নির্দিষ্ট বয়সের পর, অনেকেই নতুন মুখ বা ভিন্ন ধাঁচের মানুষ আনতে চান। এটা খুব স্বাভাবিক। এতে কিছু মানুষ পিছিয়ে পড়তেই পারেন।

তিনি যোগ করেন, যারা একসময় অনেক উপরে ছিলেন, তারা সব সময় সেই জায়গায় থাকবেন- এমনটা হয় না। ওঠানামা জীবনের অঙ্গ। এটা নতুন কিছু নয়।

এর আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেছিলেন, হয়তো গত আট বছরে ক্ষমতার স্থানান্তর ঘটেছে এবং যারা সৃজনশীল নন, তাদের হাতে এখন ক্ষমতা রয়েছে। বিষয়টা সাম্প্রদায়িকও হতে পারে। একইসঙ্গে রহমান বলেন, আমি কাজের খোঁজে ঘুরি না। আমি চাই কাজ নিজে থেকেই আমার কাছে আসুক।  তার এসব মন্তব্য নিয়ে বলিউড ও বিনোদনপাড়ায় বেশ বিতর্ক শুরু হয়। যার রেম এখনও চলছে।  

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত