দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী শুভর মনোনয়ন প্রত্যাহার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ এনে সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সন্মেলনে অভিযোগ করে তিনি বলেন,আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, আমাকে নির্বাচনী প্রচারনায় বাধা দেওয়া হচ্ছে। গত ২৩ জানুয়ারি পূর্ব নির্ধারীত কর্মসূচি অনুযায়ী আমার পারিবারিক কবর জিয়ারতের মধ্যে দিয়ে আমার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। সেই মোতাবেক আমার কর্মী সমর্থক ও গ্রামবাসীদের নিয়ে সেখানে উপস্থিত হলে স্থানীয় বিএনপির সভাপতি আমার ওপর হামলার চেষ্টা করে। সেময় আমি গ্রামবাসী ও কর্মী সমর্থকদের সহায়তায় প্রাণে বেঁচে যাই। বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা না নিয়ে সম্পূর্ণ নীরব ভুমিকা পালন করছেন। প্রতিক পাওয়ার পর ২১ জানুয়ারী আমি রিটার্নিং কর্মকর্তার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ম্যানুয়াল নামের বই চাইলেও উনি তা দিতে পারেনি। এমনকি গত ২২ জানুয়ারি বিরামপুরে উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার জায়গা দখল করে নেওয়া হচ্ছে বিষয়টি জরুরি জাতীয় পরিষেবাসহ এসপি, ওসি ও এসিল্যান্ডকে জানালেও কোনো খোঁজখবর করেননি। এ অবস্থায় তাদের ভূমিকা দেখে আমার নিরাপত্তা শঙ্কা বোধ করি। সে কারনে আমি নিজস্ব নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করলেও এখন পর্যন্ত সেটি দেওয়া হচ্ছনা।

এমতাবস্থায় আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করছি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত