ভেনেজুয়েলার প্রেসিডেন্টের যোগ্যতা নিয়ে সন্দিহান মার্কিন গোয়েন্দা সংস্থা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম

ভেনেজুয়েলার তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ পূর্ণভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিলিয়ে কাজ করবেন কিনা এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। বিশেষ করে মার্কিন প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে তিনি সহযোগিতার পক্ষে থাকবেন কিনা তা নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্র।  

মার্কিন সরকার চাইছে রড্রিগেজ তার দেশের ঘনিষ্ঠ মিত্র যেমন ইরান, চীন ও রাশিয়া–র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং তাদের কূটনৈতিক কর্মী ও উপদেষ্টাদের দেশ থেকে বের করে দিক। তবে রড্রিগেজ এখনও এমন কোনো ঘোষণা দেননি এবং তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ওই দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যা নিয়ে প্রশ্ন উঠেছে। 

এদিকে ওয়াশিংটন চাইছে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাব কমিয়ে ভেনেজুয়েলায় আমেরিকান বিনিয়োগের পথ প্রশস্ত করা হোক, বিশেষ করে দেশটির বৃহৎ তেলক্ষেত্রে। বিশ্লেষকরা বলছেন, রড্রিগেজ যদি পুরোপুরি সহযোগিতা না করেন, তাহলে মার্কিন কৌশল ও নিয়ন্ত্রণ শক্তি দুর্বল হতে পারে।

তবে সম্প্রতি রড্রিগেজ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন রাজনৈতিক কয়েদি মুক্তি দেওয়া এবং যুক্তরাষ্ট্রকে তেল রফতানির অনুমোদন-যা ওয়াশিংটনের সঙ্গে কিছু স্তরে সহযোগিতার ইঙ্গিত দেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত