স্বতন্ত্র প্রার্থীতে এগিয়ে ময়মনসিংহ, প্রতীকে ফুটবল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৪৯ জন। ময়মনসিংহ অঞ্চলে সর্বাধিক ৩৭ জন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন ২৩টি আসনে। অন্যদিকে বরিশাল অঞ্চলে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা সর্বনিম্ন, মাত্র ১১ জন।

নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সর্বাধিক স্বতন্ত্র প্রার্থী ‘ফুটবল’ প্রতীক বেছে নিয়েছেন। এই প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন ৬১ জন। এরপর ৩৫ জন প্রার্থী ‘ঘোড়া’ প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া ‘মোটরসাইকেল’ প্রতীকে ২৬ জন, ‘কলস’ প্রতীকে ২১ জন ও ‘হরিণ’ প্রতীকে ১৯ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

ময়মনসিংহের পর ঢাকা ও রংপুরে সর্বাধিক ৩৩ জন করে স্বতন্ত্র প্রার্থী লড়ছেন। এছাড়া ফরিদপুরে ৩০ জন, কুমিল্লায় ২৬ জন, খুলনায় ২৫ জন, রাজশাহীতে ২১ জন, সিলেটে ১৭ জন এবং চট্টগ্রামে ১৫ জন স্বতন্ত্র প্রার্থী আছেন। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা মাত্র ৪ জন।

নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীর এই রেকর্ড সংখ্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিক অংশগ্রহণের ইতিবাচক দিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত