কেরানীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজারে হেমায়েতপুর আর্মি ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। অভিযানে সার্বিক সহযোগিতা করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

পরে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

মোবাইল কোর্ট চলাকালে তিনটি দোকান থেকে মোট ১২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয় এবং বিদ্যমান আইন লঙ্ঘনের দায়ে রাকিব অটোকে ৩০ হাজার টাকা, হামিম স্টোরকে ১০ হাজার টাকা এবং হৃদয় স্টোরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।

নাশকতা এড়াতে এবং জনস্বার্থে অবৈধ জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত