প্রধান উপদেষ্টা

সারা দুনিয়ায় মাথা উচু করে থাকতে চাই

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

আমরা সারা দুনিয়ায় মাথা উচু করে থাকতে চাই। আমরা জালিয়াতি থেকে বের হয়ে আসবো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি বলেন, দেশের ব্যাপক জালিয়াতির কারণে বহুদেশ বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা দেয় না।

বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্সের আয়োজনে ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি একটি দেশের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। তিনি জানালেন এক মহিলা ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসেছে। কিন্তু তার সার্টিফিকেট ছিলো ভুয়া।

ড. ইউনূস আরও বলেন, বহুদেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা দেয় না। এর মূল কারণ জালিয়াতি। এটা জালিয়াতির কারখানা হয়ে গেছে। যে জালিয়াতি জানে তার ক্রিয়েটিভিটির অভাব নেই।

তিনি বলেন, আমরা সারা দুনিয়ায় মাথা উচু করে থাকতে চাই। আমরা জালিয়াতি থেকে বের হয়ে আসবো। তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিবো। মানুষের সহায়ক হবে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত