বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার পর প্রবাসীদের দেওয়া ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। বুধবার (২৮ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক তথ্য বিবরণীতে ইসি জানায়, পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৯ হাজার ৩২৮টি। ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮ ব্যালট। পোস্টাল ব্যালট ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে চারটার মধ্যে পৌঁছলেই কেবল গণনা করবে ইসি।
দেশের ভেতরের তিন শ্রেণীর নাগরিক-সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
