খন্দকার মারুফ

মাঠে-ঘাটে-হাটবাজারে শুধুই ধানের শীষের জয়গান

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ধানের শীষ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ সুখে-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

আজ বুধবার দিনব্যাপী মেঘনা উপজেলার কান্দারগাঁও, বড়কান্দা, হরিপুর, রামপুর, সোনাকান্দা, সাতানি, চন্দনপুর ও বড় সাপমারা প্রভৃতি স্পটে কুমিল্লা -১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়ে তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। এখন দেশে ফিরে এসে বিএনপির হাল ধরেছেন। নির্বাচনে জনগণের সমর্থন পেলে তারেক রহমান দেশেরও হাল ধরবেন। তিনি ফিরে আসায় জনগণ আশাবাদী হয়ে উঠেছে, তিনিই পারবেন, একটি উন্নত নতুন বাংলাদেশ গড়ে তুলতে। দেশে এখন ধানের শীষের গণজোয়ার। মাঠে, ঘাটে, হাটবাজারে শুধুই ধানের শীষের জয়গান।

ড.খন্দকার মারুফ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য কৃষি কার্ড, যা দিয়ে সাশ্রয়ী দামে সার, বীজ, কীটনাশক, কৃষি সরঞ্জাম ও সহজে কৃষি ঋণ পাবেন। মা-বোনেরা পাবেন ফ্যামিলি কার্ড। এই কার্ডে সংসার চালানোর জন্য নগদ সহায়তা পাবেন। এ ছাড়া কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে থাকবে অবারিত সুযোগ সুবিধা। এই জন্য তিনি ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এসব স্থানে গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বায়েজিদ, বিএনপি নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, মো. আজহারুল হক শাহীন, আবদুল অদুদ মুন্সি, মো. মিজানুর রহমান, সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন, আবু ইউসুব নয়ন, ভিপি শাহাবউদ্দিন ভুইয়া, রোমান খন্দকার প্রমুখ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত