প্রথমবারের মতো মেয়েদের এএফসি এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বুধবার রাতে ঘোষিত ২৯ সদস্যের এই স্কোয়াড নিয়ে সমালোচনা চলছে। এমতাবস্থায় কোচ পিটার বাটলার আজ আংশিক দল ঘোষণার ব্যখ্যা দিয়েছেন।
নিজের ফেসবুক পেইজে বাটলার লিখেছেন, ‘আমি একটি বিষয় সম্পূর্ণ স্পষ্ট করে জানাতে চাই যে এখনও কোনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি (এশিয়ান কাপের জন্য)। এটি সম্পূর্ণভাবে একটি উন্মুক্ত প্রক্রিয়া। আমরা কিছু খেলোয়াড়কে নিয়ে একটি স্কোয়াড গঠন করেছি। লিগ ম্যাচে চোট পাওয়ার কারণে কয়েকজন খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিদেশে প্রশিক্ষণ ক্যাম্প না হওয়ায়—যা আমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল—আমরা এই স্কোয়াডকে ৭ দিন ধরে মূল্যায়ন করছি।’
তিনি আরও লিখেছেন, ‘একইসঙ্গে আমি নেপালে থাকা অনূর্ধ্ব-১৯ দলটিকেও সরাসরি পর্যবেক্ষণ করছি, যেখানে থেকে এক-দুইজন প্রতিভাবান তরুণ খেলোয়াড়কে বিবেচনায় নেওয়া হচ্ছে। দুঃখজনকভাবে আমরা বিদেশে প্রশিক্ষণ ক্যাম্প নিশ্চিত করতে পারিনি। তবুও আমরা আশাবাদী ও উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের একদল রোমাঞ্চকর তরুণ খেলোয়াড় রয়েছে, যারা যেকোনো পরিস্থিতিতে গর্বের সঙ্গে বাংলাদেশের জার্সি গায়ে তুলবে।’
উল্লেখ্য, বাটলারের ঘোষিত এই দলে সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, সানজিদা ইসলাম, মাসুরা পারভীন কিংবা মাতসুশিমা সুমাইয়ার মতো অভিজ্ঞদের জায়গা হয়নি। এদের অনেকেই সদ্য সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য।
শ্রীলঙ্কার বিমানের টিকিট কেটেছে বিশ্বকাপ বয়কটের হুমকি দেওয়া পাকিস্তান
বিশ্বকাপ বয়কটের সাহস পাকিস্তানের নেই: আজিঙ্কা রাহানে