জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক সহকারী অধ্যাপক ইকবাল কবির

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

চাঁদগাজি হাই হাইস্কুল এন্ড কলেজ অর্থনীতির সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল কবির জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার বাবার নাম মো. আব্দুল হাই ও মায়ের নাম আজিজা বেগম।

তিনি এর আগে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে তিনবার রোভার স্কাউট শিক্ষক হিসেবে থানা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার গ্রামের বাড়ি উত্তর হরিপুর বাংলাবাজার, থানা ছাগলনাইয়া, জেলা ফেনী।

তিনি এসএসসি ১৯৯১ এবং ১৯৯২ এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে বিএসএস অনার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৬ সালে অর্থনীতিতে এমএসএস ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে তিনি ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি একজন চিত্রশিল্পী। তিনি ঢাকা আর্ট কলেজ থেকে বিএফএ ডিগ্রি অর্জন করেছেন। দেশে-বিদেশে তার অনেক আর্ট এক্সিবিশন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত