নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউনুস আলী বলেন, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত ন্যায় ইনসাফ ও সুখিসমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিন। এবার কোন ভয়ভীতি ও ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবেনা। দেশের জনগণ সবাই এখন সচেতন। তাদেরকে আর বোকা বানানো যাবেনা।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন গ্রাম, পাড়া -মহল্লায় পথসভায় ভোটারদেরকে তিনি এসব কথা বলেন।
ইউনুস আলী আরো বলেন, আপনাদের যে কোন সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতে হবে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি নিজেই ঘুরে ঘুরে দেখবো ও কোথায় কি কি প্রয়োজন সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. ফজলুর রহমান, নলডাঙ্গা থানা আমীর মাওলানা মো. আব্দুর রব, নাটোর শহর শাখার আমীর রাশেদুল ইসলাম রাশেদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মো. আফতাব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক ড. জিয়াউল হক জিয়া, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন, খাজুরা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফ সহ নেতৃবৃন্দ।
