বিএনপি নেতা বোরহান উদ্দিন

জামায়াত হিন্দুদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

জামায়াত হিন্দু দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করে, এই নির্বাচনে জামায়তের মনোনীত কোন মহিলা সংসদ সদস্য প্রার্থী নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা বোরহান উদ্দিন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মোহাম্মদ জালাল উদ্দিন নির্বাচনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া ছিলেন দল মত নির্বিশেষে সকলের নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অভিসাংবাদিত নেতা, তারেক রহমান তাদের যোগ্য সন্তান তার হাতেই বাংলাদেশ বিএনপি নিরাপদ। আগামী ১২ তারিখ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলে ধানের শেষে ভোট দিবেন।

এ সময় চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ফেসিস্ট দের বাদ দিয়ে আমাদের জাতীয়তাবাদী সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের দ্বারে দ্বারে যেতে হবে। আপনারা সকলেই ধানের শীষে ভোট দিবেন, আমাকে নয় আমার নেতা তারেক রহমানকে জয়যুক্ত করবেন।

ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে এবং ছেংগারচর পৌর যুবদল নেতা নুর নবীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মুনজুর আমিন স্বপন,সুইডেন প্রবাসী বিএনপি নেতা শাহাদাত হোসেন কায়সার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো রাজিব, মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার, মতলব উত্তর উপজেলার জাসদ সভাপতি মো ফারুক হোসেন, ছেংগারচর পৌর যুবদলের আহব্বায়ক উজ্জ্বল ফরাজী।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল মতলব উত্তর উপজেলা  ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজীসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত