নতুন বছরে জেনিফারের চমক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ এএম

সংগীতপ্রেমীদের জন্য নতুন এক রোমান্টিক চমক নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘একখান চুম্মা’। গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া ফেলেছে। গানটিতে জেনিফারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জাকারিয়া মৃজাক ও মেঘ। রোমান্টিক আবহের সঙ্গে আধুনিক সংগীতধারার মেলবন্ধনে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন কলকাতার সংগীত পরিচালক অভিমান পাল। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন সবই তারই করা। প্রেমের অনুভূতিকে সমসাময়িক ছোঁয়ায় তুলে ধরাই ছিল এই গানের মূল ভাবনা, যা শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হচ্ছে।

গানটি প্রকাশ পেয়েছে জেনিফার গোমেজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। শিল্পী জানান, ২০২৬ সালে এটিই তার প্রথম প্রকাশিত গান। সামনে আরও বেশ কয়েকটি নতুন ও ভিন্নধর্মী কাজ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জেনিফার গোমেজ আধুনিক ঘরানার গানেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত