শিগগিরই অ্যাপ স্টোর সার্চে বিজ্ঞাপন বাড়াচ্ছে অ্যাপল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম

অ্যাপ স্টোরে অ্যাপ খোঁজার অভিজ্ঞতা বদলে যেতে চলেছে। অ্যাপ স্টোরের সার্চ রেজাল্টে বিজ্ঞাপনের সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অ্যাপল। কোম্পানিটির বিজ্ঞাপনী ‘হেল্প পেইজ’-এ বলছে, এ বছরের মার্চ থেকে অ্যাপ স্টোরের সার্চ রেজাল্টে আরও বেশি বিজ্ঞাপন দেখা যাবে। গত মাসেই অ্যাপল বলেছিল, অ্যাপ স্টোরে বিজ্ঞাপনের সংখ্যা বাড়াতে যাচ্ছে তারা।

‘ম্যাকরিউমার্স’-এর দেখা ডেভেলপারদের কাছে পাঠানো এক ইমেইল অনুসারে, সার্চ রেজাল্টে বিজ্ঞাপনের এ নতুন নিয়মটি ৩ মার্চ মঙ্গলবার থেকে কার্যকর করবে আইফোন নির্মাতা। অ্যাপল বলেছে, ‘অ্যাপ স্টোরে বেশিরভাগ মানুষ সার্চ বা খোঁজার মাধ্যমেই অ্যাপ খুঁজে পান ও ডাউনলোড করেন। প্রায় ৬৫ শতাংশ ডাউনলোডই সরাসরি সার্চ করার পর ঘটে।’ বিজ্ঞাপনের সুযোগ বাড়িয়ে আরও বেশি ডাউনলোডের উদ্দেশ্যে অ্যাপল এখন সার্চ রেজাল্টে বাড়তি বিজ্ঞাপন যোগ করবে। এতদিন পর্যন্ত সার্চ রেজাল্টের একদম

তবে এখন থেকে সার্চ রেজাল্টের ‘নিচের দিকে আরও’ বিজ্ঞাপন দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। অ্যাপলের প্রচলিত ‘সার্ভিস’ বা সেবা খাতের ব্যবসার একটি বড় অংশই আসে অ্যাপ স্টোর থেকে। অ্যাপ ডাউনলোড হোক বা অ্যাপের ভেতরে কোনো কেনাকাটা উভয় লেনদেন থেকেই অর্থ আয় করে অ্যাপল। পাশাপাশি, ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চায় এমন বিভিন্ন কোম্পানির কাছে বিজ্ঞাপনের জায়গা বিক্রি করেও প্রচুর অর্থ করছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। অ্যাপ স্টোরে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি অ্যাপলের জন্য নতুন কিছু নয়। তবে গত কয়েক বছরে বিজ্ঞাপনের পরিমাণ ক্রমাগত বেড়েছে। ২০২২ সালে নিজেদের ‘টুডে’ ট্যাবে বিজ্ঞাপন যোগ করেছিল অ্যাপল, যেখানে আগে কেবল অ্যাপ নিয়ে লেখালেখি থাকত।

এ ছাড়া, ২০২৫ সালে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল, নিজেদের ‘ম্যাপস’ অ্যাপেও বিজ্ঞাপন আনার পরিকল্পনা করছে অ্যাপল। ২০২৫ সালের এপ্রিলে নিজেদের বিজ্ঞাপনী ব্যবসার নাম ‘অ্যাপল সার্চ অ্যাডস’ থেকে বদলে কেবল ‘অ্যাপল অ্যাডস’ রেখেছে অ্যাপল। ওই সময়ই ইঙ্গিত মিলেছিল, গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য বিজ্ঞাপনের জায়গা আরও বাড়াতে চায় কোম্পানিটি। এমনটি হওয়াই স্বাভাবিক। কারণ অ্যাপলের কয়েকশ কোটি ডিভাইস রয়েছে এবং প্রতিটি ডিভাইসেই আগে থেকে বেশ কিছু অ্যাপ ইনস্টল থাকে। বিজ্ঞাপনের জন্য এসব জায়গা অ্যাপলের মূল্যবান সম্পদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত