বিএনপির ইশতেহার ঘোষণা কাল: রিজভী  

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

আগামীকাল শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিন বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী বলেন, ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা করি।

বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, এত নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি। দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, নিজে একটি কাজ করেও নানাভাবে ঢাকার চেষ্টার কারণে এই প্রবাদ। যা কিছু দেখছি শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এবং প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ নির্বাচনীয় সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা এবং আশেপাশের প্রার্থীরা জনসভা উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত