নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে সরকারি কর্মচারীরা আজ শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশ ও যমুনা অভিমুখে ভুখা মিছিল করবেন। পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকরার অংশ নেবেন বলে জানা গেছে।
গতকাল একই দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ করে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কর্মসূচির বিষয়টি ফের নিশ্চিত করেছেন সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী।
তিনি বলেন, ২২ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘ দিনের চলমান আন্দোলন ও দাবির প্রতি সরকার কর্ণপাত না করায় আমরা খুবই মর্মাহত। এখন পর্যন্ত আমাদের সঙ্গে সরকারের কোনো দপ্তরের কোনো কর্মকর্তারা যোগাযোগ করেনি।
তাই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি জোরালোভাবে পালন করবো। ইতোমধ্যে আমরা প্রশাসনের অনুমতি নিয়েছি ও একই সঙ্গে আমন্ত্রণপত্র পাঠিয়েছি।
এর আগে গত ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের প্রতিবাদ সমাবেশ চলাকালীন এসব কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
মধ্যরাতে কেঁপে উঠলো দেশের বিভিন্ন অঞ্চল, আতঙ্কে নির্ঘুম মানুষ