ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস নেট প্র্যাকটিস চলাকালীন মুখে বল লেগে গুরুতর আঘাত পেয়েছেন। আঘাতে তার চোখের চারপাশে কালো দাগ পড়ে গেছে, ভেঙে গেছে নাক আর ফেটেছে ঠোঁট! জানা গেছে, অনুশীলনের সময় তিনি নেটের পাশে দাঁড়িয়েছিলেন। তখনই বল এসে তার মুখে লাগে।
এমন মারাত্মক আঘাত পেলেও তা নিয়ে মজা করেছেন স্টোকস। ইনস্টাগ্রাম স্টোরিতে তার ছবি পোস্ট করে লিখেছেন, ‘অনুশীলন করতে গিয়ে এই হাল। আপনাদের ক্রিকেট বলটার অবস্থা দেখা উচিত ছিল।’ সঙ্গে একটি হাসির ইমোজিও দিয়েছেন তিনি। অর্থাৎ, স্টোকস বোঝাতে চেয়েছেন, বলের আঘাতে তিনি যতটা আহত হয়েছেন, তার চেয়েও খারাপ অবস্থা সেই বলটির।
সূত্র অনুযায়ী, স্টোকস কোনো ব্যাটিং বা বোলিং করার সময় আহত হননি। তিনি কেবল নেট সেশনের পাশে দাঁড়িয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীরা বেন স্টোকসের সাহস আর মনোবলের প্রশংসা করছেন। বেন স্টোকস ২০২৩ সালের ৫০-ওভার বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের হয়ে সাদা বলেরল ক্রিকেট খেলেননি এবং আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তিনি নেই।
বিশ্বকাপের আগের দিন অস্ট্রেলিয়া দলে বড় দুঃসংবাদ
রোনালদোকে কঠোর বার্তা সৌদি প্রো লিগ কর্তৃপক্ষের