বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারেক রহমান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

‘সবার আগে বাংলাদেশ’— এই স্লোগান নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ইতোমধ্যে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরাও অংশগ্রহণ করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত