গজারিয়ার প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ আহত ২

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় নামাজ শেষে বের হয়ে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার(৬ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়নের মৃত আহমদ উল্লাহ দেওয়ান এর ছেলে কাইয়ুম দেওয়ান (৪২) ও তার নিকট আত্মীয় বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের আব্দুর রহিম প্রধানের ছেলে শরীফ প্রধান (৪১)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কাইয়ুম দেওয়ান গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দিয়েছিলেন পুলিশকে। তারপর থেকেই শীর্ষ নৌ ডাকাত নয়ন-পিয়াস বাহিনীর চক্ষুশূল হয়ে যান তিনি।

বিষয়টা নিয়ে কাইয়ুম দেওয়ানের ভাতিজা রাসেল দেওয়ান বলেন, চাচা নারায়ণগঞ্জে ব্যবসা ও বসবাস করেন। প্রতি সপ্তাহে এলাকায় আসেন, জুম্মা নামাজ আদায় ও বাবা মার কবর জিয়ারত করে আবার চলে যান। আজও পাশ্ববর্তী গ্রামে কবর স্থানে বাবা-মার কবর জিয়ারত করে মসজিদ থেকে আছর নামাজ পরে বের হচ্ছিলেন তখন'ই তারা হামলা করে।

এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুন নাহার বলেন, বিকাল ৫টা ২০মিনিটে আহতদের হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে কাইয়ুম দেওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টা নিয়ে গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে পৌঁছেছি। অভিযুক্তদের আটকে অভিযান পরিচালিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত