নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

ময়মনসিংহের নান্দাইলে বিদুৎস্পৃষ্টে নিহত হয়েছেন রুকন উদ্দিন ব্যাপারী (৪৫)  নামে এক কৃষক।  শনিবার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। রুকন উদ্দিন একই গ্রামের মাইজউদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুকন উদ্দিন একজন কৃষক, কৃষি কাজের পাশাপাশি গ্রামের বাজারে নিয়মিত শাক সবজি বিক্রি করে জীবিকানির্বাহ করে থাকে। শনিবার সকালে সে কৃষি জমিতে পানি সেচ দিতে বৈদ্যুতিক মটর নিয়ে জমিতে যায়। মটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর অসাবধানতার বশে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পাশের জমির কৃষকরা বিষয়টি টের পেয়ে পরিবারকে খবর দেয়, পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মো. আল আমীন জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত