ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপ টুর্নামেন্টের পর্দা নামল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ এএম

চার দিনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হলো ৫ম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপ টুর্নামেন্ট–২০২৬। শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার সেনানিবাসে অবস্থিত আর্মি গলফ ক্লাবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, খেলোয়াড় ও আয়োজকদের উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান তিনি।

এবারের টুর্নামেন্টে অংশ নেন মোট ৮১৫ জন গলফার। প্রতিযোগিতায় মেজর সুলতান মেহেদী রহিম (অব:) চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। ভেটেরান বিভাগে ব্রিগে: জেনারেল জাহাঙ্গীর আলম (অব:), সিনিয়র বিভাগে ব্রিগে: জেনারেল কে এম সালজার হোসেন (অব:), লেডিস বিভাগে মিসেস কুসুম ফরিদ এবং জুনিয়র বিভাগে আফিত ইফতেখার ইফরিত বিজয়ী হন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের পাশাপাশি গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, গত ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (এলপিআর)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত