দৌলতপুরে বিএনপির মনোনীত প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস. এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্রের  রক্ষাকারী বাবা-মা, ভাই হারানো এতিম বিপ্লবী তারেক রহমানের ধানের শীষে ভোট দিন। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি দলমত নির্বিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে। স্বাধীনতা বিরোধী জামাতের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে দাঁড়িপাল্লায় ভোট নেওয়ার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। স্বাধীনতা বিরোধী জামাত রাজাকার আল বদর বাহিনী গঠন করেছিল। রাজাকার আল বদর বাহিনী আমার মা বোনদের ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিতো। আমার মা বোনদের ইজ্জত নষ্ট করে হত্যা করা হতো। স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামায়াতের ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে করবো।  

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল আমিনের বাড়িতে  ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক  বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবির কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।  
স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশ বিরোধী অপশক্তি জামাতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশ বিরোধীদের সঙ্গে দলের কিছু বিশ্বাসঘাতক মীর জাফর যোগ দিয়েছে। বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামী বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে। 

তিনি আরও বলেন, বিএনপির, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী   তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।  

 এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,  জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, উপজেলা বিএনপি নেতা আজাহারুল ইসলাম,  কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, প্রধান শিক্ষিকা হোসনে আরা নার্গিস, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা আবু নাসের বুলবুল, জেলা কৃষক কৃষক  দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সামান, বিএনপি নেতা মো. মিলন হোসেন, যুবদল নেতা মোশারফ হোসেন মুসা, মো. রেজাউল রেজা, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পাভেল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট, যুবদল নেতা কুয়েত প্রবাসী মোহাম্মদ জুয়েল মিয়া, ছাত্রদল নেতা মো. রতন মিয়া, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাএদল নেতা অনিক হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত