যশোরে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ‘অস্ত্র ব্যবসায়ী’ আরিফের স্ত্রী, ভাইসহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল শহরের বারান্দি মোল্লাপাড়া আরিফের বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে এই অস্ত্র-গুলি উদ্ধার করে।
এ সময় আরিফ পালিয়ে যায়। তবে তার স্ত্রী লোপা খাতুন (৩২), ভাই জাকির হোসেন সাগর (৫২), আরেক ভাই জোয়েব হাসান সাকিব (৫৫), জাকির হোসেন সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে (৪৫) আটক করে যৌথবাহিনী।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আরিফ হোসেনের বাড়িতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল অভিযান পরিচালনা করে। রাত দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বাড়িতে অভিযান চালিয়ে ২টি ইউএসএ-র তৈরি পিস্তল ও ২টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলি, ১ বক্স এয়ারগানের গুলি, ২টি চাপাতি, ২টি চায়না বাটন স্টিক, ২টি চাকু, ১টি চাকু ধার দেওয়ার র্যাদ ও ১টি সাইড টেলিস্কোপ এবং ৫টি সিসি ক্যামেরা, ৫ বোতল মদ ও ২টি অ্যান্ড্রয়েডফোন উদ্ধার করা হয়। রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আটককৃতদের এবং উদ্ধারকৃত সকল আলামত থানায় হস্তান্তর করেছে।
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চান নারী নেত্রীরা