যশোরে লাইভ বেকারিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান-এর নেতৃত্বে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের রেল রোড এলাকার লাইভ বেকারি এন্ড ফাস্টফুড প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি ধারায় প্রতিষ্ঠানটিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক মমিনুল ইসলাম মমিন উপস্থিত না থাকলেও তাদের কয়েকজন কর্মচারী ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত