টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ২৩ দফার স্থানীয় ইশতেহার ঘোষণা করেছেন এই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (আব্দুল্লাহ তালুকদার)। এ সময় আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়া।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ইশতেহার ঘোষণা করেন জামায়াত প্রার্থী।
ইশতেহারে মানসম্মত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা, শিল্প-কৃষি উন্নয়ন, নারী উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারের উন্নয়নসহ নদী ভাঙন রোধ, মাদক নির্মূলের মতো বিষয়গুলো প্রাধান্য পায়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়া ইয়াহ খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম মৃধা, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নির্বাহী বিভাগের সদস্য ইমরান আসাদ, উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ ১১ দলীয় অন্যান্য শরিকরা উপস্থিত ছিলেন।
