ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

মেধা ও একাডেমিক কৃতিত্বের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাতজন শিক্ষার্থী ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেছেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সোমবার বিকালে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া ’২০ ব্যাচের শিক্ষার্থীরা হলেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ইশরাত জাহান ঈশিতা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. আশিক মোস্তফা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৫), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের আব্দুল্লাহ বিন ফিরোজ (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের নুসরাত জাহান (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৫), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের আকসা ইভা দরথী (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৬), ফার্মেসি ডিসিপ্লিনের মো. মোহাইমিনুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬) এবং সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সারিয়া আফরিন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৫)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধান ও শিক্ষকবৃন্দ ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত