নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

সাভারের  আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ৯ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া থেকে চক্রবর্তী পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে নবীনগর থেকে পল্লীবিদ্যুৎ এলাকায় প্রায় দেড় কিলোমিটার সড়কে যানজট দেখা দিয়েছে। এছাড়াও আশুলিয়া থেকে জামগড়া এলাকা পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে।

আমিনুল ইসলাম নামে এক যাত্রী জানান, সকাল ১০ টার দিকে গাবতলী থেকে রংপুরে যাওয়ার জন্য গাড়ি ছেড়ে আসে। কিন্তু প্রাআশুলিয়ার শ্রীপুরে আসতেই দুই ঘণ্টা সময় লেগেছে বলে জানান এই যাত্রী। 

এম এম এন্টারপ্রাইজ নামে বাসের যাত্রী সুমি আক্তার বলেন, বাসের জন্য প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। পরে বাস পেয়েছি কিন্তু দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে। আর সড়কেই আসতেই দেখি দীর্ঘ যানজট। 

মৌমিতা পরিবহনের চালক মোমিনুল ইসলাম বলেন, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে র্দীঘ যানজট। এতে র্দীঘ সময় বসে থাকতে হয়। তবে যাত্রীর চাপ থাকলেও যানজটের কারণে বেশি আয় করা সম্ভব নয় বলে জানান তিনি।

সাভার  হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, আমরা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া সেনা বাহিনীও কাজ করছে। তবে কোথাও কোথাও গাড়ির ধীরগতি রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত