জামায়াতের অভিযোগ

ঠাকুরগাঁও জেলা আমিরের টাকা উদ্ধার, ভিন্নখাতে নেয়ার চক্রান্ত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধার ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

আজ বুধবার দুপুরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেছেন, এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে। নিছক অপপ্রচার চলছে বলেও তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনকে আনুমানিক ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত