মিরপুরে হুইলচেয়ারে করে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন ইয়াকুব আলী। তিনি জানিয়েছেন, দীর্ঘ দিন ভোটের গুরুত্ব অনুভব করতে পারেননি, তবে এবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি।
তিনি আরও বলেন, 'ভোট দিতে পেরে ভালো লাগছে, তবে ভোট যেন কারচুপি না হয় সেটিই চাই।'
ইয়াকুব আলীসহ প্রতিবন্ধী ভোটারদের সুবিধার্থে কেন্দ্রে সব ধরণের সাহায্য করা হয়েছে। এছাড়াও নির্বাচনী কর্মকর্তা জানান, ভোটগ্রহণের সময় সকল ভোটারের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
