নারায়ণগঞ্জ-৩ আসন

জাল ভোটের অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তিনি নির্বাচনের অনিয়ম দেখতে পান। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোট দেওয়ার অভিযোগ তুলেন। এক পর্যায়ে তিনি নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি তুলেন প্রেস বিফ্রিংয়ে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত