রংপুরে আখতার হোসেন

প্রশাসন দুর্বলভাবে কার্যক্রম পরিচালনা করছে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন, প্রশাসন দুর্বলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, প্রশাসনের দুর্বলতার মধ্য দিয়ে নির্বাচন হলে ভোটের ফলাফল ও সুষ্ঠু ভোট নিয়ে শংঙ্কা তৈরি হবে। প্রশাসনকে আশ^স্ত করতে চাই, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারলে জনগণ আপনাদের পাশে থাকবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কাউনিয়ার ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটপ্রদান শেষে  তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা প্রশাসনের দুর্বলতা লক্ষ্য করছি। অনেক জায়গায় প্রচারণার চালানোর সময় আমাদের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে। আমাদের নামে মিথ্যা গুজব রটানো হয়েছে। সকল প্রতিকূলতা কাটিয়ে ভোটাররা শাপলা কলিতে ভোট দেবেন এবং শাপলা কলি মার্কা বিজয়ী হবে এই প্রত্যাশা করছি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর একটি পরিবর্তিত পরিবেশে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত