পটুয়াখালী-৩ আসনে বিজয়ী গণঅধিকার পরিষদের নুরুল হক নুর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

গণঅধিকার পরিষদের মনোনীত এই প্রার্থী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বিজয়ী হন।

বিএনপির সমর্থন নিয়ে পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকে জয় পেলেন নুরুল হক নূর।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পটুয়াখালী-৩ আসনের বেসরকারি ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তবে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও নুরুল হক নুরের নির্বাচনী মনিটরিং সেলের সমন্বয়ক শহিদুল ইসলাম জানান, এ আসনের মোট ৮০টি ভোটকেন্দ্র। নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে ৭৩ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৩০ ভোট পেয়েছেন। নুরুল হক নুর ২৬ হাজার ৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত