ডা. জাহিদের মতিহারায় উল্লসিত রাত নেতাকর্মীদের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম

দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নির্বাচিত হওয়ার সংবাদ পেয়ে নেতাকর্মী ও সাপোর্ট টিমের অনেকেই সমবেত হতে থাকেন গ্রামের বাড়ি মতিহারায়। এ সময় বিজয়ী বিজয়ী সংসদ সদস্য জাহিদ হোসেন তার সহধর্মিনী ডা. শরিফা করিম স্বর্ণাসহ সকলকে মিষ্টিমুখ করান। কর্মী-সমর্থকদের পক্ষ থেকে শরিফা করিম স্বর্ণা বিজয়ী সংসদ সদস্য ডা. জাহিদ হোসেনকে মিষ্টিমুখ করান।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পর শুকরিয়া আদায় করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে খুশির খবরটি প্রকাশ করি এবং তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

বিজয়ের পর মতিহারা গ্রামে অবস্থান নেন জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেনসহ জেলা ও সংসদীয় আসনের ৭ বিএনপি ইউনিট ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলীসহ পেশাজীবীদের সাপোর্ট টিমের সমন্বয়ক প্রার্থীর ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু। কুশীলবদের মধ্যে অন্যতম ডা. জাবেদ, ডা. সোহান, ডা. আবদুল্লাহ আকাশ, ডা. হিরা, ডা. বাবলু, হাফিজ, নূর মোহাম্মদ গোলম কিবরিয়াসহ অনেকেই পর্দার অন্তরালে থেকে নির্বাচনী কার্যক্রমের গতি বাড়ান। বিজয়ের পর স্থানীয় নেতাকর্মীরা পর্দার অন্তরালের সকলের অবদানকে শ্রদ্ধা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত