নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে জুমার নামাজ পড়লেন তারেক রহমান

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন। আজ শুক্রবার দুপুর ১টার পরে তিনি নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজ শেষে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ট দল হিসেবেই সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত