জয়ী হয়েই হারুন আল রশীদের বাসায় শ্যামল, পা ছুঁয়ে করলেন সালাম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে দেড় লাখ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বড় ব্যবধানে জয়ী হওয়ার পর তিনি প্রথমেই গেলেন সাবেক পাঁচ বারের এমপি ও প্রতিমন্ত্রী এবং বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট হারুন আল রশীদ এর নিজ বাসভবনে। গিয়ে প্রথমে সালাম করলেন তারপর কুশল বিনিময়। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় মৌলভীপাড়ার বাসভবনে জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দেখা করেন।

এ সময় ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, এডভোকেট হারুনূর রশীদ ভাই প্রবীণ রাজনীতিবিদ। ছিলেন পাঁচ বারের এমপি ও প্রতিমন্ত্রী এবং বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি আমাকে খুব স্নেহ করেন। জুমার নামাজে বিএনপির পক্ষ থেকে প্রয়াত মরহুমা খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন শেষ করেই এখানে এসেছি।

ফলাফল অনুযায়ী খালেদ হোসেন মাহবুব ধানের শীষ প্রতীক দুই লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. আতাউল্লাহ পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট। তাদের ভোটের ব্যবধান এক লাখ ৪৭ হাজার ৮৯ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত