ভোট দিলেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

ঠিক সাড়ে সাতটায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। স্ত্রী, সন্তানকে সঙ্গে নিয়ে তিনি আজ (১২ ফেব্রুয়ারি) ভোট দেন।

এ সময় খালেদ হোসেন মাহবুব উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে। ভোট দিতে পেরে আমি খুশি। আশা করি সুষ্ঠু ভোট হবে।

এ কেন্দ্রে প্রথম এলেন বৃদ্ধ লিয়াকত আলী। বললেন নামাজ পড়ে একটু হেঁটে চলে এসেছেন। কেন্দ্রের একটি চেয়ারে তিনি বসেছিলেন।

মিনিট দশেকের মধ্যে কেন্দ্রটিতে ভোটারের লাইন পড়ে যায়। সোয়া সাতটায় নারী পুরুষসহ অন্তত ৫০ জনকে ভোট দেওয়ার জন্য লাইনে দেখা যায় কেন্দ্রটিতে। ভোট দিয়ে এসে ফেরদৌসী বলেন, নারী বুথে আমি প্রথম ভোটার। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগলো। কয়েক বছর যাবত ভোট দিতে পারি না।

কেন্দ্রের সহকারি প্রিসাইডিং অফিসার মো. ইকবাল হোসেন জানান, এখানে মোট ভোটার তিন হাজার ৬৮১ জন। যথাসময়ে ভোটগ্রহন শুরু করা হয়েছে।
কথা হলে একাধিক ভোটার জানান, বিভিন্ন তরফ থেকে সকাল সকাল ভোট দেওয়ার আহবান জানানো হয়। তারাও মনে করেন দ্রুত ভোট দিতে পারলে স্বস্থি।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ছয়টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে প্রার্থী রয়েছেন ৪৯ জন। বেশিরভাগ আসনেই তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত