নির্বাচনের ফল নিয়ে সংঘর্ষ: জামায়াত-বিএনপির ৫ কর্মী আহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

মেহেরপুরের গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াত এবং বিএনপির ৫ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন জোড়পুকুরিয়া গ্রামের জামায়াত কর্মী উজ্জ্বল হোসেন, মাসুদ রানা, জুয়েল রানা এবং বিএনপি কর্মী মহিবুল ইসলাম ও রিপন হোসেন।

আজ শুক্রবার সকালের দিকে জোড়পুকুরিয়া গ্রামে বাজারের একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। আহতরা জানান, সকালের দিকে দোকানে বসে চা পান করছিলেন জামায়াত কর্মী মাসুদ রানা। এ সময় জোড়পুকুরিয়া গ্রামের বিএনপি কর্মী মহিবুল ইসলাম  ও রিপন হোসেনের সাথে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ভোট নিয়ে বিতর্ক বাকবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে হাতাহাতি ও পরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে কুড়াল ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে কুপিয়ে জখম করে মাসুদ রানাকে। এ সময় উজ্জ্বল ও জুয়েল রানা ঠেকাতে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পরপরই আহতদের দেখতে গাংনী উপজেলা হাসপাতালে আহতদের দেখতে মেহেরপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হুদা ছুটে যান। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে বিএনপির আহতদের মধ্যে মহিবুল ইসলাম ও তার ছেলে রিপন হোসেনকে দেখতে ছুটে যান গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি বলেন, নির্বাচনের দিন তেমন সংঘর্ষ ঘটনা ঘটেনি। অথচ নির্বাচনে জয়ের ৪/৬ ঘণ্টার মধ্যে জামায়াত কর্মীরা তুচ্ছ বিষয় নিয়ে যে ঘটনা ঘটাল তাতেই স্পষ্ট এদের হাতে দেশ এবং নাগরিক কতটুকু নিরাপদ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত