সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সন্তোষ প্রকাশ করেছে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)। এসময় নির্বাচনের দিন রাজনৈতিক দল, প্রার্থী ও তাদের সমর্থকদের ধৈর্য ধারণের বিষয়ে প্রশংসা করা হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফইডি জানায়, অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রক্রিয়ার প্রাথমিক পর্যবেক্ষণ দেখা গেছে যে দিনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কেটেছে এবং দল, প্রার্থী ও তাদের সমর্থকদের ধৈর্যের মধ্য দিয়ে সামগ্রিক প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে।
নির্বাচনের দিন এএফইডি লক্ষ্য করেছে যে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোটের গোপনীয়তা রক্ষার জন্য ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এতে দল ও প্রার্থীর এজেন্টরা সারা দিন উপস্থিত ছিলেন, যা স্বচ্ছতা বজায় রাখতে অবদান রেখেছিল। একইভাবে ভোটগ্রহণ শেষে গণনা করা হয়েছিল। ৯৫ শতাংশেরও বেশি ভোটকেন্দ্রে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্য করা গেছে। তবে বেশ কয়েকটি ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তবে এক ভোটগ্রহণে তেমন কোনো প্রভাব পড়েনি।
তবে বিজ্ঞপ্তির শেষাংশে উল্লেখ করা যে এএফইডি নির্বাচন পর্যবেক্ষকরা স্বাধীনভাবে ভোটগ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে তাদের দলের এক-পঞ্চমাংশ পর্যবেক্ষক ভোট গণনার পর্যাবেক্ষণে গিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। এটি স্বচ্ছতার নীতিকে ক্ষুণ্ন করে। তাই ভবিষ্যতের নির্বাচনে এ বিষয়ে বিবেচনায় রাখা উচিত বলে মনে করে ২৭টি সিভিল সোসাইটি সংগঠন নিয়ে গঠিত প্ল্যাটফর্মটি।
