হালুয়াঘাটে সুপারি চুরির অভিযোগে ৯ বছরের শিশুকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে সুপারি চুরির অভিযোগে ৯ বছরের এক শিশুকে ঘরে আটকিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধায় উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম ইমন (৯)। সে ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম আতাহার আলী (৩২) তিনি শিশু ইমনের প্রতিবেশী।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে শিশু ইমনের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ তুলে আতাহার আলী। পরে ঘটনায় স্থানীয়ভাবে বিচার ডেকে জরিমানা করা হয়। ঘটনার পর শুক্রবার সন্ধায় ইমনকে আতাহার ঘরে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা জানাজানি হলে আতাহার ঘটনাস্থল থেকে ছটকে পড়েন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনা শুনার পর পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত