ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রি 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে খাঁসির মাংস বলে বিক্রির সময় হাতেনাতে ধরেছে স্নানীয় এলাকাবাসী। রবিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার মঙ্গলবাড়ি বাজারের হরগৌরী এলাকায় এ ঘটনা ঘটে।

স্নানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মঙ্গলবাড়ি বাজারের হরগৌরী রাস্তায় খাসীর মাংস বলে কুকুরের মাংস বিক্রি করছিল এনজাত আলী এবং দুলু হুজুর নামে দুই ব্যক্তি। পরে স্নানীয় এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে সংবাদ দেয়। 

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী দেশ রূপান্তরকে জানান, রবিবার সকালে মঙ্গলবাড়ি বাজারে কুকুর জবাই করে খাঁসির মাংস বলে বিক্রির অভিযোগ আসে। তারপর ঘটনাস্থলে পুলিশ, উপজেলা প্রাণীসম্পদ অফিসারকে পাঠানো হয়েছে। এই কাজের সঙ্গে যে ব্যক্তি জড়িত তিনি পালিয়ে গেছেন। পুলিশ তদন্ত করছে। যারা যারা এমন কাজের সঙ্গে জড়িত তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত