মোস্তফা আমিন

লোহাগাড়ার ইউএনও ভোটে জামায়াতকর্মীর মতো আচরণ করেছেন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম

'১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর লোহাগাড়া-সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে জামায়াতের ও বিএনপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। বিএনপি সবসময় শান্তিতে বিশ্বাসী ও গণতন্ত্রে বিশ্বাসী। সেই কারণে আমরা সব সময় মিলে মিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু প্রতিদিন এভাবে হামলা আমরা মেনে নিতে পারি না। ভোটের দিন লোহাগাড়া ইউএনও একজন সরকারি কর্মকর্তা হয়েও জামায়াতের দলীয় কর্মীর মতো আচরণ করেছেন।'

আজ রবিবার রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলার বটতলী সেশনের এক হোটেলে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা দিয়ে জাল ভোটের মাধ্যমে বিএনপির বিজয়কে ছিনিয়ে নিয়েছে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী। তারা অভিযোগে বলেন- সাতকানিয়ার ঢেমশা, কাঞ্চনা, এওচিয়া এবং লোহাগাড়ার সুখছড়ি ও চান্দাসহ বিভিন্ন এলাকায় জামায়াতের কর্মীরা আমাদের বিএনপির সমর্থক ভোট পরবর্তী হামলা করেছে। তাছাড়া ভোটের দিন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা ছিলেন জামায়াতের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মী। যারা জামায়াত প্রার্থীর বিজয়ে সহযোগিতা করেছেন। আমরা প্রশাসনের কাছে এ ব্যাপারে ন্যায়বিচার চাই।

চট্টগ্রাম দক্ষিণে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধরী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, শেখ মো. মহিউদ্দিন, ছলিম উদ্দিন চৌধুরী খোকন, শেফায়েত উল্লাহ, নুরুল কবির, জসিম উদ্দিন, এ টি এম জাহেদ চৌধুরী, আবু সেলিম চৌধুরী, দিদারুল হক, সাব্বির আহমদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত