বেঁচে থাকলেও ভালো নেই হারুন কিসিঞ্জার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তির পরেই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের। বিশেষ করে ফেসবুক ও টিকটকজুড়ে তিনি মারা গেছেন বলে একাধিক পোস্ট দেখা গেছে। ছড়িয়ে পড়া এসব তথ্য গুজব বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এই অভিনেতা বেঁচে আছেন। কিন্তু শারীরিক অবস্থা ভালো না। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন আরেক কৌতুক অভিনেতা চিকন আলী বলেন, ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের থেকে অনেক সুস্থ। কোনো ভুয়া খবর বা গুজবে কান দেবেন না। তার পরিবারের সঙ্গে সবসময় কথা হচ্ছে। 

জানা গেছে, হারুন কিসিঞ্জার অনেকদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। আশা করা যায়, দুই-একদিন মধ্যে তিনি বাসায় চলে যেতে পারবেন। 

ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত