‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার মাধ্যমে প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের। বিষয়টি নিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছিল। তবে আকাশচুম্বী বাজেটের আশঙ্কায় সিনেমাটি নির্মাণের প্রস্তুতি থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী সিনেমাটির প্রি-প্রোডাকশন পর্যায়েই ব্যয়ের হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে শাহরুখ ও সালমানের মতো শীর্ষ দুই তারকার পারিশ্রমিকই এই বাজেটের একটি বড় অংশ। ধারণা করা হচ্ছে, শুধু এই দুই অভিনেতার পারিশ্রমিক বাবদই খরচ হত প্রায় ২০০ কোটি রুপির বেশি।
এর সঙ্গে আন্তর্জাতিক লোকেশন, উচ্চমানের স্টান্ট এবং ভিএফএক্সের খরচ মিলিয়ে মোট বাজেট এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে বড় ঝুঁকির বলে মনে করছে প্রযোজনা সংস্থা। ফলে আপাতত নির্মাণ হচ্ছেন না ‘টাইগার ভার্সেস পাঠান’।
বেঁচে থাকলেও ভালো নেই হারুন কিসিঞ্জার
'জুলাই সনদ বাস্তবায়নে কোনো বেগ পেতে হবে না'