নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সেলুন মালিকের মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের কাছে চুলকাটার সেলুনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ সেলুন মালিক মিন্টু মারা গেছে। ৫ দিন ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে মঙ্গলবার বিকালে মারা যান মিন্টু।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে মিন্টুর মালিকানাধীন চুলকাটার সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩ জন দগ্ধ হয়। যার মধ্যে গুরুত্বর দগ্ধ সেলুন মালিক মিন্টুকে ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

নিহত মিন্টুর ভাই ঝন্টু জানান, মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই মারা গেছে। তারা এখন ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে রয়েছেন।

স্থানীয়রা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাস্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিল। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৩ জন দগ্ধ হয়।

এ বিষয়ে ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটের আবাসিক মেডিকেল অফিসার শাওন বিন রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত