ভারতের মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর রাজনৈতিক কারণে বাংলাদেশ তাতে অংশ নেয়নি। এছাড়া পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলছে শ্রীলঙ্কার মাটিতে। প্রথমে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচ বয়কটের হুমকি দিলেও পরে ঠিকই খেলেছে পাকিস্তান। হেরেছে বিশাল ব্যবধানে। তবে এই রাজনৈতিক শুত্রুতার কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলো নিয়ে নতুন করে ভাবছে আইসিসি।
সূত্রের বরাত দিয়ে ‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, ২০২৯ ও ২০৩১ সালে ভারতে নির্ধারিত বড় আসরগুলো বিকল্প ভেন্যুতে সরিয়ে নেওয়ার বিষয়টি আইসিসির আলোচনায় এসেছে। সম্ভাব্য আয়োজক হিসেবে অস্ট্রেলিয়ার নামও বিবেচনায় রয়েছে। চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল। শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ড, সরকার ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যস্থতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বর্তমান বাস্তবতায় ভারত পাকিস্তানে খেলতে যায় না, পাকিস্তানও ভারতে সফর করে না। পাকিস্তান সর্বশেষ ভারত সফর করেছিল ২০১২–১৩ মৌসুমে। অন্যদিকে বাংলাদেশের সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও ক্রিকেট প্রশাসকদের ভাবিয়ে তুলেছে। নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার কারণে ভবিষ্যৎ বিশ্বকাপ সূচি ও আয়োজক নির্ধারণে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে নিউজিল্যান্ডের সঙ্গে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। অতীতে তারা ২০১৫ ও ২০২২ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচে বিপুল দর্শকসমাগম ও সম্প্রচার আয় আয়োজকদের বড় সাফল্য এনে দিয়েছিল। চলতি আসরে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে সম্প্রচারস্বত্ব ও বাণিজ্যিক আয় মিলিয়ে প্রায় ২৫০ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল। তাই শেষ পর্যন্ত পাকিস্তান অবস্থান বদলায়।
এই পরিস্থিতিতে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ; যেগুলো যৌথভাবে ভারত ও বাংলাদেশে হওয়ার কথা, সেগুলো বিকল্প ভেন্যুতে সরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য এবং সব সদস্য দেশেরই এই বিষয়ে দায়িত্ব রয়েছে। কোনো ম্যাচ বয়কট হলে সম্প্রচার ও বাণিজ্যিক আয়ে বড় ক্ষতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
ক্যাচ মিসের মহোৎসব করে দক্ষিণ আফ্রিকার সহজ জয়
‘ভিনিকে কিছু বলিনি, ওরাই আমাকে হুমকি দিয়েছে’ -দাবি আর্জেন্টিনার প্রেস্টিয়ানির
অস্ট্রেলিয়ার সেই ভয়ংকর রূপ আর নেই: রিকি পন্টিং
বিশ্বকাপ থেকে বিদায়, স্মিথকে ‘অপমান’: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়া