লক্ষ্মীপুর সদরে জামায়াত কর্মী আব্বাস উদ্দিনের নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চররমানী মোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জিতু অ্যাগ্রো মৎস্য খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে জামায়াতকর্মী আব্বাস উদ্দিনের নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। একজন নিরীহ মানুষকে এভাবে আগুনে পুড়িয়ে হত্যা করার এমন নির্মম ঘটনার নিন্দা জানানোর কোনও ভাষা আমাদের জানা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানান তিনি।
নিহত জামায়াত কর্মী আব্বাস উদ্দিনকে শহীদ হিসেবে কবুল করার জন্য আমি আল্লাহর নিকট দোয়া করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
