গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর আলীকে সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ শহরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এ ছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংসদ সদস্য কে. এম. বাবর আলী তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গোপালগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
বগুড়ায় ৩শ’ বছরের পুরোনো মাছের মেলা, একদিনে বিক্রি ৩০ লাখ টাকা