এমপিদের পেনশন বাতিল করল শ্রীলঙ্কা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ এএম

এমপিদের পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করেছে শ্রীলঙ্কা। এখন থেকে শ্রীলঙ্কার কোনো সাবেক এমপি কিংবা প্রয়াত এমপিদের স্ত্রী আর পেনশন পাবেন না। গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বিচারবিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা। পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক এবং বক্তব্য দেখে, তখন তারা মনে করে যে এমপিরা পেনশন পাওয়ার জন্য উপযুক্ত নন। শ্রীলঙ্কার পার্লামেন্টের মোট আসনসংখ্যা ২২৫টি। মঙ্গলবার পার্লামেন্টে বিলটি ভোটের জন্য উত্থাপনের পর ১৫৪ জন সেটির পক্ষে ভোট দিয়েছেন।

করোনা মহামারী এবং বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় ২০২১ সাল থেকে টালমাটাল অবস্থায় আছে দেশটির অর্থনীতি।

সর্বশেষ সর্বাধিক পঠিত