বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ চিকিৎসকের যোগদান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে নতুন ৭ জন মেডিকেল অফিসার ও সহকারী সার্জন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন।

নব যোগদানকারী চিকিৎসকরা হলেন, ডা. কুশল ভট্টাচার্য, ডা. স্বর্ণালী দে স্বর্ণা, ডা. গৌরব বিশ্বাস, ডা. মিনহাজুল আবেদীন, ডা. রুপা দাস পোলিন,
ডা. তানজিলা ইসলাম তানু ও ডা. মো. মনির হোসেন। তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেনের নিকট বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে যোগদানপত্র দাখিল করেন। এ নিয়ে মোট ১৫ জন চিকিৎসক হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, নতুন চিকিৎসকদের যোগদানের ফলে চিকিৎসাসেবা আরও জোরদার হবে। দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে রোগীদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত